বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

ওয়াশিংটনে পাকিস্তান বিরোধী স্লোগানের মুখে ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিন দিনের যুক্ররাষ্ট্র সফরে শনিবার মার্কিন মুলুকে পা রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর পাক প্রধানমন্ত্রীর প্রথম  যুক্তরাষ্ট্র সফর এটি।

সফরের অংশ হিসেবে রোববার তিনি ওয়াশিংটনে ক্যাপিটল ওয়ান এরিনাতে বিশাল এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। কিন্তু সেখানে বক্তব্যের মাঝামাঝি সময় পাকিস্তান বিরোধী স্লোগানের মুখোমুখি হন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়,  বেলুচিস্তানের অধিকারকর্মীদের স্লোগানে ইমরান খানের বক্তব্য বিঘ্নিত হয়। ইমরান খান তার বক্তব্যের মাঝামাঝি, এমন সময় তিনজন বেলুচ অধিকারকর্মী স্লোগান দেয়া শুরু করেন। এ বিষয়ক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে মুত্তাহিদা কওমি মুভমেন্ট এবং অন্য সংখ্যালঘুদের গ্রুপগুলোও ইমরান খানের সফরের বিরুদ্ধে ওয়াশিংটনে বিক্ষোভ করেছে বলে ভারতের বার্তা সংস্থা এএনআই-েএর খবরে বলা হয়। যদিও পাকিস্তানের গণমাধ্যমে এমন কোন খবর পাওয়া যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ