শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন

দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ, ঢাবির ফটকে তালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো একাডেমিক ও প্রশাসনিক ভবনের ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ সোমবার সকালে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলাভবন, ব্যবসায় অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ, মোকাররম ভবন, মোতাহার হোসেন ভবনসহ অন্যান্য একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

এদিকে প্রধান প্রধান ফটকগুলোতে তালা লাগানো থাকায় ক্লাস-পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হচ্ছে না, আবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও ভেতরে প্রবেশ করতে পারছেন না।

আন্দোলনকারীদের মুখপাত্র ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুহা. শাকিল মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, এখন প্রশাসন থেকে বলা হচ্ছে সাত কলেজকে আলাদাভাবে পরিচালনা করা হবে। কিন্তু আমাদের দাবি ছিল সাত কলেজের অধিভুক্তি বাতিল করা। আমরা মনে করি সাত কলেজের অধিভুক্তি বাতিল করলেই সব সমস্যার সমাধান হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব।

এর আগে, রোববার সকালেও আন্দোনকারীরা কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদের প্রধান ফটকে তালা ঝুঁলিয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন।

ঢাবি অধিভুক্ত ওই সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ