বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

মিন্নির জবানবন্দি প্রত্যাহার ও চিকিৎসার আবেদন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিফাত হত্যাকাণ্ডে গ্রেফতার তার স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার এবং তার চিকিৎসার আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আবেদন নামঞ্জুর করেন।

এর আগে মিন্নির দেয়া জবানবন্দি প্রত্যাহারের জন্য তাকে আদালতে তলবের আবেদন করেন তার আইনজীবী ও বরগুনা জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল বারি আসলাম। এ সময় মিন্নি অসুস্থ বলে তাকে উপযুক্ত চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে পাঠানোর আবেদন করেন তার আইনজীবী। বিচারক দুটি আবেদনই নামঞ্জুর করেন।

এর আগেও ২১ জুলাই মিন্নির জামিন আবেদন করা হয়। সেই আবেদনও খারিজ করে দিয়েছিলেন আদালত। গত ১৬ জুলাই পুলিশ লাইনে জেরা করার পর মিন্নিকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ডের দুইদিন শেষে মিন্নিকে শুক্রবার দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন মিন্নি।

-এএ