বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনায় তুরস্কে মার্কিন দূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনায় তুরস্ক সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত জেমস জেফ্রে। রবিবার মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে তার এ সফরের কথা নিশ্চিত করা হয়েছে।

সফরে সিরিয়া ইস্যুতে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন মার্কিন দূত। এছাড়া নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী নানা বিষয় তাদের আলোচনায় ঠাঁই পাবে। খবর আনাদোলু এজেন্সির।

খবরে বলা হয়, সিরিয়া বিষয়ক বিশেষ মার্কিন দূত জেমস জেফ্রে যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী আন্তর্জাতিক জোটেরও বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার ও মঙ্গলবার আঙ্কারায় ঊর্ধতন তুর্কি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, তুরস্কের আমন্ত্রণেই এ সফরে গেছেন জেমস জেফ্রে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ