মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

আজও ঢাবি অচল, ক্লাস-পরীক্ষা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে তারা। এর ফলে বন্ধ রয়েছে সকল ক্লাস, পরীক্ষা।

এদিকে সকাল ১০টা ২০ মিনিট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে আন্দোলনকারীরা। তারা বলছেন, আমাদের একটাই দাবি, সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য এ আন্দোলন চলবে।

আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া বলেন, আজও শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছে। সকল একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে তারা বিক্ষোভ করছে। আমাদের এ আন্দোলনে শিক্ষকদের মৌন সমর্থন রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে রোববার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ সামাদ অধিভুক্তি বাতিলের ক্ষমতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে নেই জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছিলেন। বাকি সিদ্ধান্ত চীন সফরে থাকা উপাচার্য ফিরে আসলে নেয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু আন্দোলনকারীরা এতে সাড়া না দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ