বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

করতোয়া নদীতে স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় বন্ধুদের সাথে ভরা করতোয়া নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্র সোহাগ হোসেন (৮) নিহত হয়েছে।

সোমবার দুপুর ১টার গোসল করতে নামার পর পানির তোড়ে সে তলিয়ে যায়। খোঁজাখুুঁজির এক পর্যায়ে বিকাল ৪টার সময় চেলোপাড়া এলাকার করতোয়া ব্রীজের দক্ষিণে তার লাশ ভেসে ওঠে। মৃত সোহাগ শহরের উত্তর চেলোপাড়ার ভ্যান চালক আলমগীর হোসেনের ছেলে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, সোহাগ তার সমবয়সী এক বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। পানি বেশি থাকায় নদীতে ডুবে গেলে তার বন্ধু বাড়িতে গিয়ে খবর দেয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজা শুরু করে।

প্রায় ৪ ঘণ্টা পর বিকেল ৪টার সময় করতোয়া ব্রিজের দক্ষিণে মরদেহের সন্ধান পাওয়া যায়। তার লাশ উদ্ধারের পর তার বাবা-মা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা শিশুটির মৃত্যু হয়েছে নিশ্চিত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ