শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মশা নিয়ে রাজনীতি না করতে সাঈদ খোকনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মশার মধ্যে রাজনীতি কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার (২৩ জুলাই) বেলা ১১টায় সিটি করপোরেশন প্রাঙ্গণে ডেঙ্গু বিষয়ে রোডশোর উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, সার্বিক পরিস্থিতি, আবহাওয়ার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আশা করছি, আগামী সপ্তাহ থেকে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কমে আসবে।

মেয়র আরো বলেন, সিটি করপোরেশন সার্বিক শক্তি দিয়ে ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নগর কর্তৃপক্ষ ডেঙ্গু মোকাবিলায় কোনো ফাঁদে পা দেবে না। কর্তৃপক্ষ সিটি করপোরেশনের সব নাগরিককে সঙ্গে নিয়ে পাশে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে।

এরপর ডেঙ্গু বিষয়ে সচেতনতা বিষয়ে একটি রোডশো শুরু হয়। চারটি সুসজ্জিত পিকআপ ভ্যান সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরি করতে বেরিয়ে পরে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ