শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মিয়ানমার সেনাদের ৩টি জাহাজে রকেট হামলা, নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌবাহিনীর দুটি জাহাজে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র আরাকান স্বাধীনতাকামীরা। এ আরাকান আর্মির হামলায় মিয়ানমার নৌবাহিনীর এক সেনা ক্যাপ্টেনসহ তিন জন নিহত হয়েছে।

ইরাবতী, সিনহুয়া নিউজের বরাতে জানা যায়, রাখাইনের দক্ষিণাঞ্চলীয় কিয়াউকফাইয়ু শহরের মাইবন নদীতে এ ঘটনা ঘটে। হামলার খবর মিয়ানমার সরকার গোপন রাখলেও কিয়াউকফাইয়ু জেনারেল হাসপাতালের এক কর্মী ময়না তদন্তের জন্য তিন মরদেহ শনিবার পৌঁছানোর কথা স্বীকার করেছেন।

এদিকে সংবাদমাধ্যম ইরাবতী দুই জাহাজে হামলার কথা বললেও সিনহুয়ার খবরে বলা হয়, মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে রকেট হামলা চালানো হয়েছে।

সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে একজন লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৪৩ এর একজন ক্যাপ্টেন এবং অপর দুজন দানিয়াবতী নৌঘাঁটির দুই কর্মী। নিহত ক্যাপ্টেনের নাম সোয়ে হতেত অং।

আরাকান আর্মির পক্ষ থেকে দাবী করা হয় যে, হামলায় প্রায় ১০ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ২০ জন। এদিকে এ ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: ইরাবতি, সিনহুয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ