শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রিফাত হত্যা: মিন্নির জামিন আবেদনের শুনানি ৩০ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেপ্তার তার স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের শুনানির তারিখ আগামী ৩০ জুলাই দিন ধার্য করেছে জেলা ও দায়রা জজ আদালত।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ আদালতে মিন্নির জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান আগামী ৩০ জুলাই শুনানির দিন ধার্য করেন।

আদালতে মিন্নির পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম।
মিন্নির আইনজীবী মো. মাহবুবুল বারী আসলাম বলেন, ৩০ তারিখে আশা করি মিন্নি জামিন পাবে।

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ভূবন চন্দ্র হাওলাদার বলেছেন, ‘আজকে বিচারক বলেছেন, মিন্নির নথি নিম্ন আদালতে থাকায় বিচারক নথি তলব করেছে ৩০ তারিখে শুনানির জন্য, তবে আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই জামিনের বিরোধীতা করব।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ