শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সারাদেশে ফিটনেসবিহীন গাড়ি ৪ লাখ ৭৯ হাজার ৩২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইকোর্ট ফিটনেসবিহীন যানবাহন নবায়নে শেষবারের মতো ২ মাস সময় দিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এই নির্দেশ দেন।

১ অগাস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অভিযানের পর সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করলে তা জব্দ করার নির্দেশও দেয়া হয়। এর আগে সকালে সারাদেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ও ২০১৮ সালের অভিযান নিয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। এতে বলা হয় বর্তমানে সারাদেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি।

প্রতিবেদনে আরো বলা হয়, এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ২ লাখ ৬১ হাজার ১১৩ টি। চট্টগ্রাম বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫৮৮ টি গাড়ি। একই অবস্থা অন্য বিভাগগুলোতেও।

রাজশাহীতে এক লাখের বেশি ফিটনেসবিহীন গাড়ি থাকলেও খুলনা, সিলেট ও বরিশাল বিভাগে রয়েছে কয়েক হাজার ফিটনেসবিহীন গাড়ি। আর ২০১৮ সালে গাড়ির ফিটনেস না থাকায় ৬ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৩৯২ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিআরটিএ'র সামনেই এত সংখ্যক ফিটনেসবিহীন গাড়ী কেমন করে রাস্তায় চলাচল করে তা নিয়ে প্রশ্ন তোলে আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ