শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সার্জেন্ট কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাভার্ডভ্যানের চাপায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন তার বাবা ইউনুস আলী শিকদার।

রিট দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে আইনজীবী মোহাম্মদ ফয়েজউল্লাহ জানান, গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। আজ মঙ্গলবার রিট আবেদনটি আদালতে উপস্থাপন করা হয়।

আদালত রোববার শুনানির জন্য দিন রেখেছেন। ওইদিন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।

গত ১৫ জুলাই বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পেশাগত দায়িত্ব পালন করছিলেন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়া। দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় কিবরিয়াকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় কিবরিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত ১৬ জুলাই তিনি মারা যান।

চাপা দেওয়ার ঘটনায় আটক কাভার্ড ভ্যানের চালক মো. জলিল মিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ