শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এবার বিদ্যুৎ নিয়ে গুজব, সতর্ক থাকার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশব্যাপী ‘ছেলেধরা’ গুজবের মধ্যে ‘বিদ্যুৎ থাকবে না’ বলে একটি মহল অসৎ উদ্দেশ্যে রটনা ছড়াচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী কয়েকদিন বিদ্যুৎ থাকবে না গুজব ছড়ানোর মধ্যেই বিদ্যুৎ বিভাগ বুধবার (২৪ জুলাই) বিষয়টি পরিষ্কার করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

জ্যেষ্ঠ সচিব কায়কাউস বলেন, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে দেশে বিদ্যুৎ থাকবে না। এটা পুরোপুরি গুজব। চাহিদার বিপরীতে গতকাল ১১৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। কোথাও লোড শেডিং ছিল না।

তিনি আরো বলেন, আজ বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হবে। দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না।

বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না; আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না। বিদ্যুৎ বিভাগ গুজব রটনাকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ