শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

'জুমার খুতবায় ইমামদের গুজব বিষয়ে কথা বলার অনুরোধ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুমার খুতবায় ইমাম সাহেবদের গুজবের বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ বুধবার (২৪ জুলাই) রাজধানীর পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি জানান, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে গুজব ছড়াচ্ছে। এ সংক্রান্ত প্রথম যে পোস্টটি আমাদের নজরে আসে তা ছিল দুবাই থেকে। দুবাইয়ের এক ব্যক্তি এই পোস্টটি করেন। বলেছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, তাদের সকল আন্দোলন ব্যর্থ হওয়ার পর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানোর পথ বেছে নিয়েছে।

গুজব সৃষ্টিকারীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। নিজের হাতে আইন হাতে তুলে নিলেন মানে অজান্তে হত্যা মামলায় জড়িয়ে গেলেন। আমাদের ওপর আস্থা রাখুন। সঠিক বিষয়গুলি বের করব।

পুলিশ প্রধান বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে গুজব প্রতিরোধে পুলিশ সচেতনতা সপ্তাহ পালন করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‍্যাবের ডিজি, ঢাকা মহানগর পুলিশ ও সদর দপ্তরের পদস্থ কর্মকর্তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ