শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

টেকনাফে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। বিজিবির দাবি নিহতরা মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন খালে এ ঘটনা ঘটে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবা পাচারের খবর পেয়ে বিজিবির সদস্যরা রাত ১১টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন খালে অবস্থান নেয়। এ ইয়াবা কারবারীদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছোড়ে।

এক পর্যায়ে ইয়াবা কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে এক লাখ পিছ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক। অন্যজন বাংলাদেশী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ