শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নারায়ণগঞ্জে পিকআপ-নসিমন সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়র ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৮টায় রূপগঞ্জ উপজেলার বরাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা হলেন- রাব্বী, সাহাবুদ্দিন ও জাহাঙ্গীর।

এদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে। নিহত তিনজনই দিনমজুর। তবে তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টায় উপজেলার গাউছিয়া এলাকা থেকে কাঁচপুরগামী পিকআপ ভ্যান বরাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনে থাকা তিন যাত্রী মারা যান। সংঘর্ষে আহত আট জনকে স্থানীয়রা উদ্ধার করে করে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সামাদ জানান, পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে। তবে ঘটনাস্থলে আহতদের পাওয়া যায়নি। মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ