শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নৌ ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে নৌ-যানের ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এর পর বিকেল সাড়ে ৪টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

বুধবার শ্রম অধিদপ্তরের বৈঠকে নৌযান শ্রমিকরা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মুহা. মিজানুর রহমানের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

তিনি বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রথমেই বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মুহা. শাহ আলম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম যাত্রীবাহী নৌযানের ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

পরে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মুহাম্মদ শুক্কুর মাহমুদ সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের টিআই কবির হোসেন বলেন, লঞ্চ ছাড়ার ঘোষণার পরই বরিশাল নদী বন্দরের পন্টুন থেকে সরিয়ে মাঝ নদীতে রাখা লঞ্চগুলো ফের পন্টুনে এনে বার্দিং করা হয়েছে।

এর আগে নৌ-পথে চাঁদাবাজি, সন্ত্রাস, শ্রমিক নির্যাতন বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেফতার, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত নৌ শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে ধর্মঘট শুরু করেন নৌযান শ্রমিকরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ