শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বাড্ডার রেণু হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দিল হৃদয়: ডিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেণুকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে মামলার প্রধান আসামি হৃদয়।

আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

মঙ্গলবার নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তারের পর হৃদয়কে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে এই হত্যায় জড়িত আরও ৭ জনের নাম জানিয়েছে হৃদয়। তাদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানান আব্দুল বাতেন।

তিনি জানান, গ্রেপ্তার এড়াতে হত্যাকাণ্ডের পরপরই এলাকা ছাড়ে হৃদয়। মাথার চুল কেটে চেহারায় পরিবর্তন আনে। দুপুরের পর হৃদয়কে আদালতে তোলা হবে এবং রিমান্ড আবেদন করা হবে বলেও জানান আব্দুল বাতেন।

তিনি বলেন, হৃদয় জানিয়েছে, ঘটনার দিন রেণু শুরুতে এক নারীর সঙ্গে কথা বলেন। সেই নারীই রেণুকে প্রথমে ছেলেধরা বলে দাবি করেন। অজ্ঞাত সেই নারীকে খোঁজা হচ্ছে বলেও জানান আব্দুল বাতেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ