শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হিমাচল প্রদেশের সিমলায় নিজ বাসা থেকে এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  জানা যায়, তার নাম আইজাজুল ইসলাম। বয়স ১৯ বছর। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় এপি গয়াল বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়তেন। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

আইজাজুলের বাড়ি বাংলাদেশের রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়। তার বাবা শহিদুল ইসলাম বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

গতকজাক মঙ্গলবার সিমলার পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ দূতাবাসকেও বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। সিমলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উমাপাতি জামওয়াল বলেন, আমরা ঘটনাস্থল থেকে কোন সুইসাইড নোট পাইনি।

তবে প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তার মরদেহ ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ