সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার

পোষাক শ্রমিককে পিটিয়ে হত্যা: পুলিশ-শ্রমিক সংঘর্ষ, ওসিসহ আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় এক গার্মেন্ট কারখানায় এক শ্রমিককে পোশাক চুরির অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ইজি ফ্যাশনস নামের ওই কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করায় রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
নিহত দেলোয়ার ওই পোশাক কারখানার কাটিং সহকারী ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার আনিসুর রহমান বলেন, বুধবার কারখানা ছুটি হওয়ার পরও দেলোয়ার বের না হয়ে লুকিয়ে ছিলেন। মাঝরাতে তিনি ছয়তলা থেকে কিছু গেঞ্জি জানালা দিয়ে বাইরে ফেললে বাইরে থেকে একজন তা দেখে নিরাপত্তাকর্মীদের খবর দেন।
পরে দারোয়ান কারখানার ম্যানেজারকে খবর দেয়। তিন-চার জন সিকিউরিটি গার্ডকে নিয়ে অফিস সহকারী ইয়াসিন ষষ্ঠ তলায় গিয়ে লুকিয়ে থাকা দেলোয়ারকে খুঁজে বের করে।
উপ কমিশনার আনিসুর রহমান বলেন, “দেলোয়ারকে ধরার পর বেদম পিটুনি দেওয়া হয়। পরে রাতে তাকে গার্মেন্টের ভেতরেই আটকে রাখা হয়।”
শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেলোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম প্রকাশ করেননি উপ কমিশনার আনিসুর।
এদিকে দেলোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা বিকাল পৌনে ৩টার দিকে রামপুরার রাস্তায় নেমে আসে বলে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান।

অবরোধে শ্রমিকরা একটি গার্মেন্ট ভাঙচুরের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ও তেজগাঁও বিভাগের এক সহকারী কমিশনার (এসি) আহত হন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ