শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাদরাসাছাত্রীকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুরে এক মাদরাসাছাত্রীকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর-গোসিংগা সড়কে পটকা গ্রামের সেরারখাল সেতুর ওপর এ ঘটনা ঘটে। সংজ্ঞাহীন অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে গ্রামবাসী প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মাদরাসার কয়েকজন শিক্ষক ও পুলিশের দাবি, প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে ওই ছাত্রীর সহপাঠী ঘটনাটি ঘটিয়েছে।

আহত ছাত্রী (১৬) পাশের পটকা সিনিয়র আলিম মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। তার বাড়ি পাশের পাচলটিয়া গ্রামে। অভিযুক্ত রেদোয়ানও (১৬) একই মাদরাসার দশম শ্রেণির ছাত্র। সে পাশের মাটিয়াগাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

মাদরাসার সহকারী শিক্ষক মো. মোবারক হোসেন জানান, অনেকদিন ধরে রেদোয়ান ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। তারা উত্ত্যক্তের ঘটনা জেনে প্রতিবারই রেদোয়ানকে সতর্ক করেছেন।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, রেদোয়ানই ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ