শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বাহরাইনে বাস উল্টে বাংলাদেশি শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিনি বাস উল্টে বাহরাইনে হারেছ খান নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শরীয়তপুরের খলিল নামের অপর এক বাংলাদেশি।

বুধবার (২৪ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টায় স্থানীয় চিতরা এলাকায় থানার অদূরে সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এ ঘটনায় চালকসহ বাকি ৩ জন অক্ষত অবস্থায় বেঁচে যায়। নিহত হারেছের মৃতদেহ স্থানীয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার।

আহত খলিল জানায়, মঙ্গলবার দিবাগত রাতে কাজ শেষে বুধবার ভোরে চালকসহ ৫ বাংলাদেশি একটি মিনি বাসে ঘরে ফিরছিলেন। গাড়িটি উচ্চ গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে রিলিং ও পিলারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে চালকের পাশে থাকা হারেছ মারা যান। খলিল আহত হন। বাকিরা অক্ষত রয়েছেন।

মানামার এক হোটেল মালিক ফরিদ জানান, হারেছ তার হোটেলে প্রতিদিন নিয়মিত কাস্টমার ছিলেন। কাজে যাওয়ার দিন ও এখান থেকে সে খাবার খেয়ে যান। তার মৃত্যুর সংবাদে আমি হতবাক। তিনি ৬ মাস দেশে থাকার পর মাত্র কিছু দিন আগে বাহরাইনে আসেন।

বাহরাইনের নতুন নিয়ম অনুযায়ী মৃতদেহ দেশে পাঠাতে মৃত্যুর ৭২ ঘণ্টার ভেতর মৃত্যুসনদ সংগ্রহ করতে হয়। সে অনুযায়ী নিহত হারেছের মৃতদেহ দেশে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ