বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


ভারতের ২ রাজ্যে বজ্রপাতে মারা গেছেন ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বজ্রপাতে ২৩ জন মারা গেছেন।

বিহারে মারা গেছেন ১৩ জন এবং ঝাড়খণ্ডে মারা গেছেন আরও ১০ জন। এছাড়া ঝাড়খণ্ডে আহত হয়েছেন তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বজ্রপাতের সঙ্গে ব্যাপক ঝড় ও বৃষ্টিও ওই এলাকায়।

-এটি