শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাজধানীতে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বাড্ডা ও মিরপুরে পৃথক ঘটনায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন। বুধবার রাতে বন্দুকযুদ্ধের এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন মহারাজ ও নাজমুল হাসান ওরফে বেঙ্গা বাবু।

র‌্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে বাড্ডার সাঁতারকুলের পাঁচখোলা এলাকায় অভিযানে যায় তারা। এসময় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে মহারাজ গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মহারাজের নামে ২৯ টি মাদক মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

অন্যদিকে মিরপুর বেড়িবাঁধে র‌্যাবেরর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু (৩৮) নামের একজন নিহত হয়েছেন। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র‌্যাবের টহল দল সেখানে গেলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ