শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সংকট সমাধানের আশ্বাসে ক্লাসে ফিরেছেন ঢাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশাসনের আশ্বাসে অধিভুক্তি বাতিল দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালেয়র শিক্ষার্থীরা।

এক সপ্তাহ পরে আজ বৃহস্পতিবার পুরোদমে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সংকট সমাধানে কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে।

৭ কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে টানা এক সপ্তাহ ধরে অচল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংকট সমাধানের আশ্বাসে অবশেষে ক্লাসে ফিরে গেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ক্যাম্পাস। আন্দোলনকারীরাও কর্মসূচি স্থগিত করে।

সংকট সমাধানে এরই মধ্যে উপ-উপাচার্যের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অধিভুক্তি নিয়ে কি সংকট হচ্ছে অধিভুক্ত বাতিল হলে সেটা কি উপায়ে হতে পারে কমিটি এসব বিষয়ে প্রতিবেদন দেবে।

তবে যে সিদ্ধান্তই হবে সেটি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের ভালোর জন্যই হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ