শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হত্যা মামলায় হাজিরা দিতে রাজশাহীর আদালতে সাঈদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফারুক হত্যা মামলায় হাজিরা দিতে রাজশাহীর একটি আদালতে নেওয়া হয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে।

ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।

এর আগে গত ২০ জুলাই এই মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে বেশ গোপনীয়ভাবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

বুধবার (২৪ জুলাই) বিকেলে রাজশাহী কারাগারে সাঈদীর সঙ্গে দেখা করেন তার তিন আইনজীবী ও ছেলে মাসুদ সাঈদী।

২০১০ সালের ৯ ফেব্রুয়ারি রাবিতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ছাত্রলীগ কর্মী ফারুক নিহত হন। এ ঘটনায় রাবি ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন।

ওই মামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ ও দেলাওয়ার হোসেন সাঈদীকেও আসামি করা হয়।

রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা ও জজ আদালতের সরকারী কৌঁসুলি সিরাজি শওকত সালেহীন জানান, মামলায় মোট আসামির সংখ্যা ১০৭ জন। মামলার ৬০ জন আসামি জামিনে আছেন। বাকিরা পলাতক। এ মামলায় সাঈদীও জামিন রয়েছেন।

২০১২ সালের জুলাই মাসে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। বৃহস্পতিবার এর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন হবে। যেহেতু অভিযোগ গঠনের সময় আসামিদের হাজির থাকতে হয় সেকারণেই সাঈদীকে রাজশাহীতে নেওয়া হয়েছে বলেও জানান এই আইনজীবী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ