শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস পরিচালিত স্কুলে সাফল্যের শীর্ষে মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-পরিচালিত স্কুলগুলোতে পড়াশুনা করছে অনেক মুসলিম ছাত্রছাত্রী। এই স্কুলগুলোতে মুসলিম ছাত্রছাত্রীরা নিজেদের ক্লাসে শীর্ষস্থান অর্জন করেছে। ভারতের রাজস্থান রাজ্যে আরএসএস পরিচালিত স্কুলগুলোর ফলাফলে এমনটাই দেখা গেছে।

রাজস্থান রাজ্যে আরএসএস-এর যে কয়টি স্কুল রয়েছে সেখানে পড়াশোনা করে ৪৫১৩ জন মুসলিম ছাত্রছাত্রী। এদের মধ্যে বেশিরভাগই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পেয়েছে।

রাজস্থানের জোনাল সহকারী সচিব সুরেশ ওয়াধওয়া জানান, বিদ্যা ভারতী নামের একটি স্কুল থেকে দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৯৪.‌২০ শতাংশ নম্বর পেয়ে সারা অঞ্চলে প্রথম হয়েছে সিমরন বানু। এবার সে নিটের প্রস্তুতি নিচ্ছে। আবার এভিএম সিনিয়র সেকেন্ডারি স্কুলে দশম শ্রেণির পরীক্ষায় ৮৮.‌৩ শতাংশ নম্বর পেয়েছে সিমরানের বোন সীমা বানু।

সুরেশ ওয়াধওয়া বলছেন, দৌসাতেই আরএসএস পরিচালিত স্কুলে মুসলিম ছাত্রছাত্রীদের সংখ্যা মোট ৫৮১ জন। চুরুতে ৫৪০, আলওয়ারে ২৬৯ ঝুনঝুনুতে ২৬৭, শিকরে ১৫৪, সোয়াই মাধোপুরে ১০৬ এবং ভরতপুরে ১৮৫ জন মুসলিম ছাত্রছাত্রী আছে। জয়পুরে এ বছর ১২১৮ জন ছাত্রীসহ মোট ৩১৫৩ মুসলিম ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত হয়েছে। এ ছাড়া দুজন খ্রিস্টান ছাত্রও রয়েছে।

সূত্র : আজকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ