শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র

ওষুধ কেনার দুর্নীতি ঢাকতে ডেঙ্গুর খবরকে গুজব বলছেন মেয়র: মেনন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ওষুধ কেনায় দুর্নীতি আর অদক্ষতা ঢাকতেই ডেঙ্গুর প্রাদুর্ভাবের খবরকে মেয়র গুজব বলেছেন।

শুক্রবার বিকেল ৪টায় যুব মৈত্রীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ যুব মৈত্রীর ডেঙ্গুবিরোধী জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যুর হারকে পাশের দেশগুলোর সঙ্গে তুলনা করেছেন। মনে হয়, দেশের মানুষের মৃত্যু তার কাছে কিছু নয়। আবার স্থানীয় সরকারমন্ত্রী মশার ওষুধের কার্যকারিতা নিয়ে সাফাই গেয়েছেন। অথচ সেতুমন্ত্রী-অর্থমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ডেঙ্গু-বন্যা মোকাবিলায় ঊর্ধতন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেছে। তারপরও গবুচন্দ্র এই মেয়র-মন্ত্রীদের জন্যই মশক-নিধন ডেঙ্গু নিয়ে এই ল্যাজেগোবরে অবস্থা।

মেনন বলেন, ডেঙ্গু নিয়ে মানুষের ত্রাহী অবস্থায় তাদের পাশে দাঁড়ানো যুব সমাজের কর্তব্য। এদেশের অতীত ইতিহাসে বন্যা, কলেরা মহামারি, দুর্ভিক্ষাবস্থায় যুবক রাজনৈতিককর্মীরাই তাদের পাশে দাঁড়িয়েছে। যারা বঙ্গবন্ধু বলতে অজ্ঞান হয়ে পড়ছেন, তাদের জীবন থেকে এ শিক্ষা নিলে দেশের মানুষের উপকার হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ