মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮


চীনে ভূমিধ্বসে নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের গুঝোওয়ের লুইপানসুসি শহরে ভূমি ধ্বসের ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। এখনও ৩০ জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদে জানানো হয়, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) লুইপানসুসি শহরে পাহাড়ের ভুমিধ্বসে ২১টি বাড়ি মাটিতে চাপা পড়ে।

উল্লেখ্য, বছরের এ সময়ে অধিক বৃষ্টিপাতের ফলে চীনের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের প্রদেশে অপেক্ষাকৃত বেশি ভূমিধ্বসের ঘটনা ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ