শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভারতে আইন পাস: তাৎক্ষণিক তিন তালাক দিলেই কারাবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে পাস হলো তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করতে আনা বিল। ভারতের কেন্দ্রীয় সরকারের আনা বিলটি বৃহস্পতিবার পাস হয় লোকসভায়।

দীর্ঘদিন এই বিলটি নিয়ে সরকারবিরোধীদের লড়াই চলছিল। এদিনও ওয়াকআউট করে এডিএর জোট শরিক জনতা দল ইউনাইটেড।

তাদের যুক্তি, এ ধরনের একটি আইন ‘সমাজে বিশ্বাসের ঘাটতি’ তৈরি করবে। এ ছাড়া ভোটাভোটির পর ওয়াকআউট করে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, এবার বিলটি যাবে রাজ্যসভায়। তবে রাজ্যসভায় বিলটি ব্যাপক বিরোধিতার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।

কারণ তথ্য জানার অধিকার আইন, সংশোধন বিলের ক্ষেত্রে সরকারের পাশে থাকা বেশিরভাগ দলই জানিয়ে দিলো, এই বিলের বিরুদ্ধে তারা। নবীন পট্টনায়েকের বিজু জনতা দল এবং অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেস জানিয়ে দিয়েছে, রাজ্যসভায় এই বিলের বিরোধিতা করবে তারা।

নতুন আইনি বলা হয়েছে, কোনো মুসলিম ব্যক্তি স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক দিলে অর্থাৎ তিনবার তালাক শব্দটি উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদ চাইলে, তাকে কারাবাস দেওয়া হবে। এই আইনের বিরোধিতা করে বিরোধীরা। বিলটি নিয়ে আরও পর্যালোচনা করার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানায় তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ