বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ডেঙ্গুতে মৃত্যু: ২২ ঘণ্টায় প্রায় ২ লাখ টাকা বিলের ব্যাখ্যা দিলো স্কয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবীর স্বাধীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ২২ ঘন্টারও কম সময়ে বিল এসেছে এক লাখ ৮৬ হাজার ৪৭৪ টাকা।

এত টাকা বিল আসার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

গতকাল রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ বিষয়ে তদন্ত শুরু করে। আজ বিলের বিষয়ে ব্যাখ্যা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন রোগী হাসপাতালে ভর্তির প্রথম দিনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ও ব্যবস্থাগুলো নেয়া হয়ে থাকে। ফিরোজের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। এ কারণেই আপাতদৃষ্টিতে অল্প সময়ে বিলের পরিমাণ বেশি বলে মনে হয়েছে।

এতে আরও জানানো হয়, ফিরোজ কবিরকে অচেতন ও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় স্কয়ারে নিয়ে আসা হয়। তার মুখ, নাক ও প্রস্রাবের সঙ্গে রক্তপাত হচ্ছিল। সেখানে ভর্তির সময়ই তাকে চিকিৎসকরা ডেঙ্গু শক সিন্ড্রোম, সেপটিক শক, একিউট কিডনি ইনজুরির রোগী বলে শনাক্ত করে। তাকে এজন্য লাইফ সাপোর্টের সর্বোচ্চ সাপোর্ট দিতে হয়েচ্ছিল।

এছাড়াও তার চিকিৎসার জন্য প্রয়োজনী সকল ব্যবস্থা এবং ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফিরোজের স্বজনেরা বিভিন্ন অজুহাতে মোট বিলের মাত্র ৫৭ হাজার টাকা পরিশোধ করেছেন বলে দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ