মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

বরিশালে মাদক সেবনে বাঁধা দেয়ায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের গৌরনদীতে মাদক সেবনে বাঁধা দেয়ায় ফাহাদ হোসেন নামে এক পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করেছে মাদকসেবীরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) রাতে উপজেলার সরিকল গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে হামলাকারী মাদকসেবী মাইদুল ইসলাম রুবেল নামে একজনকে গ্রেপ্তার করেছে।

গৌরনদী থানা পুলিশ জানায়- রোববার রাতে ওই এলাকার বাজারের ব্যবসায়ী লিমন খানের দোকানের সামনে বসে গাঁজা সেবন করছিল মাইদুল ইসলাম রুবেলসহ আরও ৫ যুবক। বিষয়টি প্রত্যক্ষ করে তাদের সেখান থেকে সরে যেতে বলেন সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল ফাহাদ হোসেন। এতে মাদকসেবীরা ক্ষুব্ধ হয়ে পার্শ্ববর্তী স’মিল থেকে কাঠ এনে এলোপাতাড়ি পিটিয়ে তাকে রক্তাক্ত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মুহা. মাহাবুবুর রহমান জানান, ওই ঘটনার পরে রাতে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে একজন মাইদুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ