মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

মিয়ানমারের কাছে ২৫ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সফররত মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের কাছে ২৫ হাজার রোহিঙ্গার একটি তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ। এ তালিকায় ছয় হাজার পরিবারের ২৫ হাজার রোহিঙ্গার নাম রয়েছে।

সোমবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এক বৈঠকে মিয়ানমারকে এ তালিকা হস্তান্তর করা হয়। বাংলাদেশের পক্ষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান এ তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেন।

রোহিঙ্গা ফেরত প্রসংঙ্গে বৈঠক শেষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান গণমাধ্যমকে জানান, আজকের বৈঠকে মিয়ানমারের কাছে নতুন করে ছয় হাজার পরিবারের ২৫ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ। পরবর্তীতে পর্যায়ক্রমে যাচাই-বাছাই শেষে মিয়ানমারকে বাকি রোহিঙ্গাদের তালিকা হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ