মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে তুলার কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীতে একটি তুলা তৈরির কারখানা ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বটতলা এলাকায় পরিত্যাক্ত কাপড় (ঝুঁট) থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আজ বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গী আউচপাড়া এলাকায় আব্দুল হামিদের মালিকানাধীন ওয়ার্ল্ড ভিলেজ সোর্সিং লিমিটেড নামের ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

তিনি জানান, আগুন নেভাতে গিয়ে জাহিদ (৩০) নামের কারখানার এক শ্রমিক আহত হয়েছেন। আহত জাহিদের বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানা গেছে। আগুনে ওই কারখানার সব ঝুট ও তুলা পুড়ে গেছে।

তিনি আরও জানান, পরিত্যাক্ত কাপড় (ঝুঁট) থেকে তুলা তৈরির মেশিনে ঘর্ষণজনিত কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ