মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

জয়পুরহাটে নিখোঁজের ১২ ঘণ্টা পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয়পুরহাটের সবুজ নগর মহল্লা থেকে নিখোঁজের ১২ ঘণ্টা পর যমুন নদী থেকে রিতু পাল নামে এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার ছোট যমুন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিতু পাল জেলা শহরের সবুজ নগর মহল্লার বিশ্বজিৎ পালের মেয়ে ও সদর উপজেলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, রিতু প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পরও পাওয়া না গেলে রিতুর বাবা জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওসি আরও জানান, রাত ১০টার দিকে উপজেলার ছোট যমুনা নদীর তীরবর্তী এলাকায় একটি মেয়ের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহটি রিতুর বলে শনাক্ত করে তার স্বজনরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ