বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ব্রাজিলে কারাগারে দাঙ্গা, নিহত ৫২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাজিলের কারাগারে প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে ভয়াবহ দাঙ্গায় ৫২ জন বন্দি নিহত হয়েছে।

সোমবার ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের আলতামিরা কারাগারে সকাল সাতটার দিকে এ দাঙ্গা শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভেতরের এক ভবনের কয়েদিরা অপর ভবনের কয়েদিদের ওপর হামলা চালায়। এ ঘটনায় কারাগারের অভ্যন্তরে অন্তত ১৬ জনের মাথাকাটা লাশ পাওয়া গেছে। এদিকে সংঘর্ষের এক পর্যায়ে কয়েদিরা কারাগারের একটি অংশে আগুন ধরিয়ে দেয়। এতে অনেকে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।

ব্রাজিলের আলতামিরা কারাগার ২০০ বন্দি থাকার উপযোগী হলেও সেখানে রাখা হয়েছে ধারণক্ষমতার চেয়ে বেশি ৩১১ জন বন্দিকে।

উল্লেখ্য, ব্রাজিলে প্রায়ই কারাদাঙ্গার ঘটনা ঘটে। এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে ব্রাজিলের কয়েকটি কারাগারে তিন সপ্তাহের কারাদাঙ্গায় প্রায় ১৫০ বন্দি নিহত হয়েছিল। এছাড়া গত মে মাসে আমাজন রাজ্যের মানাউসে চারটি কারাগারে একই দিনের ৪০ জন দাঙ্গায় নিহত হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ