বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

উত্তেজনার মাঝেই ইরান-রাশিয়া সামরিক মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান এবং রাশিয়া যৌথ সামরিক মহড়া হবে বলে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি। দেশটির অন্যতম টিভি চ্যানেল প্রেস টিভি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

এ মহড়া পরিচালনার ব্যাপারে ইরান এবং রাশিয়া দুই দেশই সম্মত হয়েছে বলে জানান হোসেইন খানজাদি। রাশিয়ার নৌ-দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে সেন্ট পিটার্সবার্গে রয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে খানজাদি বলেন, চলতি বছরের শেষের দিকে ভারত সাগর, মারাকান জলসীমা, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরে যৌথ সামরিক মহড়া পরিচালনার জন্য মস্কো ও তেহরান একটি চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তিতে মস্কোর পক্ষে রুশ ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের পক্ষে হোসেইন খানজাদি স্বাক্ষর করেন।

তেহরান এবং মস্কোর মধ্যে এ ধরনের চুক্তি এই প্রথম উল্লেখ করে ইরানের নৌবাহিনী প্রধান বলেন, আশা করছি এই মহড়ার মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।

তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা যখন চরমে তখন ইরান-রাশিয়ার এই সামরিক মহড়ার ঘোষণা এলো। ইরানের কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই মহড়া অনুষ্ঠিত হলে তা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গালে দারুণ একটি চপেটাঘাত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ