মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

এবার ডেঙ্গুতে পুলিশের এসআই’র মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন নারী উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। প্রাণ হারানো কোহিনুর আক্তার ঢাকার মালিবাগের এসবি কার্যালয়ে নিযুক্ত ছিলেন।

মালিবাগ এসবি কার্যালয় সূত্র জানায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোহিনুর রাজধানীর সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, রাজধানীসহ সারাদেশে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ও মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে ডেঙ্গুতে দুজন চিকিৎসক ছাড়াও একাধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়।

সরকারি তথ্যমতে, মঙ্গলবার সারাদেশে এক হাজার ৩০০ জনের বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এবং সোমবার ও মঙ্গলবার ঢাকা ও বরিশালে এ জ্বরে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সরকার বলছে, গত জানুয়ারি থেকে সারাদেশে ১৫ হাজার ৩৬৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে ১০ হাজার ৯৫৩ জন সুস্থ হয়েছেন এবং ৪ হাজার ৪০৮ জন চিকিৎসাধীন রয়েছেন। সারাদেশে এ জ্বরে আক্রান্ত হয়ে সরকার আটজনের মৃত্যুর তথ্য জানালেও বেসরকারি হিসেব মতে এ সংখ্যা আরও অনেক বেশি হওয়ার কথা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ