মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

তিন তালাক বিল মুসলিম নারীদের প্রতি অবিচার: মাওলানা মাহমুদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ভারতের উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট মাওলানা মাহমুদ মাদানি তিন তালাক বিলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ বিল মুসলিম নারীদের প্রতি ন্যায়বিচার নয় বরং অবিচার। বিবাহ বিচ্ছেদের মধ্যস্থতার এ আইনটি করার মাধ্যমে মুসলমানদের শরিয়াহ ও পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ বলেও অভিহিত করেছেন তিনি।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরো বলেন, এ তিন তালাক বিল আইনের আওতায় এমনও হতে পারে মুসলিম নারীদের স্থায়ীভাবে বিবাহ স্থগিত করা হবে।

তাদের পুনরায় বিবাহ ও নতুন জীবন শুরু করার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এভাবে ইসলাম যে উদ্দেশ্যে তালাকের বিধান করেছে তার কোনো কিছু অবশিষ্ট থাকবে না তাতে।

একইভাবে এ বিলের কারণে পুরুষদের জেল হলে নারী ও তাদের সন্তানদের কষ্ট ভোগ করতে হবে। সরকারেরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

পাশাপাশি এ আইনটি মুসলিম জনগোষ্ঠীর জন্য করলেও মুসলিমদের কোনো প্রতিনিধি বা শরিয়াহ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শও করা হয়নি।

সরকারের একগুঁয়েমী মনোভাব থেকে এ বিলটি জোর করে করা হয়েছে। যা গণতন্ত্র পরিচালিত কোনো দেশের জন্য খুবই লজ্জাজনক।

আমরা বিশ্বাস করি এ আইনের বিপক্ষেই অবস্থান নিবে মুসলিম নারীরা। এ আইনের উদ্দেশ্য তো এটাই মনে হচ্ছে, নারীদের অধিকার আদায়ের নামে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত করা।

তিনি বিবৃতিতে আরো বলেন, ভারতের সংবিধানে প্রদত্ত অধিকারের ধারাগুলোতে আদালত বা সংসদের মুসলমানদের ধর্মীয় ও পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই।

ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ সমস্ত মুসলমানকে বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণরূপে এড়ানোর আহ্বান জানিয়েছে।শরিয়তের আদেশ অনুযায়ী বিবাহবিচ্ছেদ ও অন্যান্য পারিবারিক বিষয়গুলি সমাধান করা উচিত বলে জানিয়ে দিচ্ছে। কোনো অজুহাতে যেরো সরকার হস্তক্ষেপ করতে না পারে।

পাবলিক কোর্ট ও মামলা মোকদ্দমা এড়ানোর জন্যও ভারতের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: ডেইলি বাসিরাত অনলাইন 

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ