মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

নড়াইলে মসজিদের সানসেট ধ্বসে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইলের কালিয়ায় মসজিদের সানসেট ভেঙ্গে আকাশ মোল্যা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আকাশ মোল্যা কালিয়া পৌরসভার বড়কালিয়া গ্রামের হোসাইন মোল্যার ছেলে।

গুরুতর আহত অবস্থায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মঙ্গলবার সকাল নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা.নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

প্রত্যক্ষদর্শী ও আকাশের পারিবারিক সূত্রে জানা যায়, ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক কালিয়া মডেল জামে মসজিদ নির্মাণের জন্য স্থানীয়রা ও উপজেলা প্রশাসন কালিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের জায়গাটি নির্ধারণ করেন।

মসজিদটি নির্মাণের জন্য নড়াইল গণপূর্ত বিভাগ যথারীতি টেন্ডার আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়।বাজার জামে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের পুরনো ভবনটি নিলামে বিক্রি করেন। পরে পুরনো মসজিদটি গত কয়েকদিন ধরে ভাঙার কাজ শুরু হয়।

মঙ্গলবার সকাল ৯টার দিকে শিশু আকাশ মোল্যা বাজার জামে মসজিদ সংলগ্ন উত্তরে পায়ে চলা সরু পথ দিয়ে স্কুলে যাচ্ছিল। ওই সময় পূর্বে ভেঙ্গে থাকা জানালার একটি সানসেট ধসে পড়লে তার নিচে সে চাপা পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়ার ইউএনও মুহা.নাজমুল হুদা বলেন, নিহত স্কুলছাত্রের পরিবাররটি গরিব ও আসহায়। তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে এক লাখ টাকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃষ্টির কারণে সংস্কারকৃত মসজিদের দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এর চাপায় এক আকাশ মোল্যা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ