বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

সফর বাতিল করে রাতেই দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী, কাল প্রেস ব্রিফিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা- ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু এখন মহামারী আকার ধারণ করেছে। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটিও সরকার বাতিল করেছে। অথচ দেশে নেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সপরিবারে মালয়েশিয়া সফরে গেছেন মন্ত্রী। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র সমালোচনার মধ্যে আজ রাতেই দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সফর সংক্ষিপ্ত করে রাতে দেশে ফিরবেন তিনি।

বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মন্ত্রী আজ রাতে দেশে ফিরবেন। বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করবেন। সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জানাতেই মন্ত্রীর এই সংবাদ ব্রিফিং।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ