বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

৬ মাসে শিশুসহ ৫৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ৫৪ জন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ছয় মাসে গাজা উপত্যকায় ঘটানো নির্মম হত্যাকাণ্ডে নিহতদের মধ্যে ১২ শিশু ও ৪ জন নারীও রয়েছেন।

মঙ্গলবার ফিলিস্তিনভিত্তিক মানবাধিকার সংগঠন আল মিজান সেন্টারের প্রকাশিত রিপোর্টের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, ইসরায়েলি সৈন্যরা এসব হত্যাযজ্ঞে অত্যন্ত শক্তিশালী মরণাস্ত্র ব্যবহার করেছে।

পরিসংখ্যানমূলক বিবৃতিতে বেসরকারি সংস্থাটি জানায়, গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদারদের হামলা-আক্রমণ পর্যবেক্ষণ করে চলতি বছরের (২০১৯ সাল) প্রথম ছয় মাসে তারা এ তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে সংস্থাটি আরও জানায়, জানুয়ারি থেকে ইহুদিদের হামলায় ৫৪ জন ফিলিস্তিনি মুসলিম শহিদ হওয়ার পাশাপাশি আহত হয়েছে কমপক্ষে ৩৭২৩ জন বেসামরিক নাগরিক, এদের মধ্যে রয়েছে ১২২৬ শিশু ও ১৭৯ জন নারী।

গাজা উপত্যকার উত্তর-পূর্বে সীমান্ত-বেষ্টনীর কাছে অনুষ্ঠিত সাপ্তাহিক মিছিল ‘গ্রেট মার্চ অব রিটার্ন’-এ ইসরায়েলি সৈন্যদের আক্রমণে সবচেয়ে বেশি ফিলিস্তিনির হতাহতের ঘটনা ঘটেছে। বিগত ছয় মাসে সমুদ্রে জেলেদের ওপর অন্তত ২০৭ বার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনীর সদস্যরা। এসব হামলায় ১৫ জন জেলে আহত হয়েছে এবং ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও গত ছয়মাসে গাজা থেকে ২২ শিশুসহ ৮০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে মুহাম্মাদ রবি ইলইয়ান নামক তিন বছর বয়সী একটি শিশুও রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ