মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ঢাবিতে এক দিনেই ১৩ ডেঙ্গু রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চিকিৎসাকেন্দ্রে নতুন ডেঙ্গু শনাক্তকরণ ডিভাইস আনার প্রথম দিনেই ১৩ শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত করা হয়েছে।

গতকাল বুধবার এই ডিভাইস আনার পর ১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়।

ঢাবির চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. সারোয়ার জাহান জানান, সংগৃহীকৃত ১৬৮ জনের নমুনা থেকে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে।

নতুন এ ডিভাইস আনার ফলে চিকিৎসাকেন্দ্রে এখন থেকে রক্তের প্লাটিলেট গণনা এবং ডেঙ্গু শনাক্তকরণ- দুটো কাজই করা যাবে।

ডা. সারোয়ার জাহান আরও জানান, নতুন এই ডিভাইসটির মাধ্যমে দিনে ১৫০টি নমুনা পরীক্ষা করা যাবে। তবে গতকাল শিক্ষার্থীদের চাপে ১৬৮টি নমুনা সংগ্রহ করা হলেও এখন থেকে নিয়ম মেনে ১৫০টি নমুনাই পরীক্ষা করা হবে।

এদিকে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি তুলেছে শিক্ষার্থীরা। গত ২৯ জুলাই এই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন। ডাকসুর ভিপি নুরুল হক নুরুও একই দাবি তুলেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ