মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

পুরাতন নামে ফিরে যাচ্ছে ইরানি মুদ্রা, রিয়াল থেকে তুমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানি মুদ্রার বর্তমান নাম পরিবর্তন করে পুরাতন নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ইরানের বর্তমান ব্যাংক নোটের মান কমিয়ে আনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বুধবার ইরানি মন্ত্রিসভার এক বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবে এ অনুমোদন দেওয়া হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, নতুন ঘোষণা অনুযায়ী ইরানের বর্তমান মুদ্রা রিয়ালের নাম পরিবর্তন করে তুমান রাখা হয়েছে। পাশাপাশি ব্যাংক নোটের মান কমিয়ে চার শূন্য বাদ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত দুটি কার্যকর হলে এক লাখ রিয়াল হয়ে যাবে ১০ তুমান।

ইরনা নিউজ আরও জানায়, ১৯৩০ সাল পর্যন্ত ইরানের মুদ্রার নাম তুমানই ছিল। কিন্তু পরবর্তীতে মুদ্রার নাম পরিবর্তন করে রিয়াল রাখা হয়। এর ফলে একই দেশে মুদ্রার নাম দুটি হয়ে যাওয়ায় অর্থের হিসাব করতে গিয়ে বিদেশিরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন।

এছাড়া মুদ্রান নাম রিয়াল থেকে তুমান করা হলে হিসাবের বিড়ম্বনা ও বিপুল পরিমাণ অর্থ বহন কমে যাবে। সেই সঙ্গে ডলারের বিপরীতে তুমানের মান অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছে ইরান।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে রিয়ালকে পরিবর্তন করে তুমান রাখা ও চার শূন্য বাদ দেওয়ার জন্য দেশটির সরকােরের কাছে একটি বিল জমা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

সেই প্রস্তাবটিই বুধবার ইরানি মন্ত্রিসভায় পাস করা হয়। তবে কবে নাগাদ সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে সেটি এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ