বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ডিআইজি পার্থ সাসপেন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘুষ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেফতার সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন্স) পার্থ গোপাল বণিককে সাসপেন্ড করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১ আগষ্ট) মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব মুহা. মুনিরুজ্জামানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। গ্রেফতার হওয়ার দিন থেকে এ আদেশ কার্যকর হবে।

গত রোববার রাজধানীর ধানমণ্ডির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করার পাশাপাশি পার্থকে গ্রেফতার করে দুদক। এ ঘটনায় পরদিন দুদকের সহকারী পরিচালক মুহা. সালাহউদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। গ্রেফতারের পর পার্থকে কারাগারে পাঠান ঢাকার মহানগর বিশেষ জজ আদালত।

পার্থর বিরুদ্ধে অবৈধ পন্থায় অর্জিত অর্থের অবস্থান গোপন ও পাচারের উদ্দেশ্যে নিজ বাসায় লুকিয়ে রেখে দণ্ডবিধির ১৬১ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও মানিলন্ডারিং আইনের ৪(২) ধারায় অপরাধ করার অভিযোগ আনা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ