বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

পর্যটকদের দ্রুত জম্মু কাশ্মীর ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অমরনাথ যাত্রী ও পর্যটকদের যত দ্রুত সম্ভব জম্মু কাশ্মীর থেকে সরে যেতে বলেছে রাজ্য সরকার। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরেই এ নির্দেশ দেয়া হয়।

ভারতের গণমাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়, শুক্রবার জম্মু কাশ্মীর প্রশাসনের পক্ষে এক বিবৃতি বলা হয়, অমরনাথ যাত্রীদের টার্গেট করে জঙ্গি হামলা হতে পারে এমন গোয়েন্দা রিপোর্ট পেয়েছে সেনাবাহিনী। এতে করে কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে। সেখানে থাকা পর্যটক ও অমরনাথ যাত্রীদের পরামর্শ দেয়া হচ্ছে অতি সত্ত্বর উপত্যকা ছেড়ে চলে যেতে।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার পাকিস্তানে তৈরি অস্ত্র উদ্ধার হয়েছে কাশ্মীর থেকে। অমরনাথ যাত্রাপথে একটি ল্যান্ডমাইন ও একটি স্নাইপার রাইফেল পাওয়া গিয়েছে।

এদিকে যৌথ সাংবাদিক সম্মেলনে সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশ বলছে, অমরনাথ যাত্রায় পাকিস্তান সেনা সমর্থিত জঙ্গিরা বিঘ্ন ঘটাতে পারে এমন গোয়েন্দা রিপোর্ট পাওয়া যায়। তার উপর ভিত্তি করেই তল্লাশি চালানো হয়। এ অভিযানে পাকিস্তানের তৈরি একটি ল্যান্ডমাইন এবং টেলিস্কোপসহ একটি আমেরিকান স্নাইপার রাইফেল পাওয়া গিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ