বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ফোনে সৌদি যুবরাজের সঙ্গে যে কথা হলো ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বড় ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুতে সমবেদনা জানাতে বৃহস্পতিবার সৌদি যুবরাজকে ফোন করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

ফোনালাপে সৌদি আরবের সঙ্গে সম্পর্কোন্নয়ন পাকিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় বলে মন্তব্য করেন ইমরান খান। খবর ডন ও জিয়ো নিউজ -এর।

খবলে বলা হয়, ফোনালাপে  দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও তারা মতবিনিময় করেছেন।

পাকিস্তানকে অব্যাহত সহযোগীতার জন্য যুবরাজকে ধন্যবাদ জানিয়ে ইমরান খান বলেন,সৌদি আরবের সঙ্গে সম্পর্কোন্নয়ন পাকিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। পাকিস্তানের প্রতিটি দুঃসময়ে সৌদি আরবকে আমরা অকৃত্রিম বন্ধু হিসেবে পেয়েছি।

ফোনালাপে মোহাম্মদ বিন সালমানও পাকিস্তানের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়ন ও অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত রোববার বিকালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বড় ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদ মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৬ বছর। সোমবার পবিত্র শহর মক্কায় এশার নামাজের পর মসজিদুল হারামে তারা জানাজা অনুষ্ঠিত হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ