বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আইএসকে ইউরোপে ছেড়ে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে হুমকি দিয়ে বলেছেন, সিরিয়া ও ইরাকে আটক ইউরোপের আইএস সদস্যদের তারা যদি ফিরিয়ে নিতে ব্যর্থ হয় তাহলে তিনি তাদের মুক্তি দিয়ে দেবেন; যাতে এসব সন্ত্রাসীরা নিজেদের দেশে প্রবেশ করে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুমকি দেন ট্রাম্প।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হাতে এ মুহূর্তে ইউরোপের আড়াই হাজার আইএস সন্ত্রাসী রয়েছে এবং ওয়াশিংটন চায় ইউরোপ তাদেরকে ফিরিয়ে নিয়ে যাক। আটককৃতদের মধ্যে ফ্রান্স ও জার্মানির নাগরিকও রয়েছে বলে জানান ট্রাম্প।

ধারণা করা হয়, যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ-এর হাতে প্রায় ১৩ হাজার সন্দেহভাজন আইএস সদস্য আটক রয়েছে। এর মধ্যে পুরুষের সংখ্যা দুই হাজার। বাকি ১১ হাজার নারী ও শিশু।

সম্প্রতি ইউরোপীয় কমিশন এক ঘোষণায় জানিয়েছে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আইএসে যোগ দেয়া আড়াই হাজার জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ইরাক ও সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ