বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

জেদ্দা পৌঁছালেন ক্রাইস্টচার্চের মসজিদে শহীদদের স্বজনরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে পৌঁছেছেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে শহীদদের কিছু স্বজন। এবারের হজ মৌসুমে ক্রাইস্টচার্চ ট্রাজেডির শহীদদের ২০০ আত্মীয়কে হজ করাচ্ছে সৌদি আরব।

তাদের হজে যাওয়া-আসা ও থাকাকালীন যাবতীয় আর্থিক খরচ বহন করছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

শুক্রবার (০২ আগস্ট) তাদের প্রথম বহর জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছান। জেদ্দায় পৌঁছার পর তাদের উষ্ণ অভ্যর্থনা জানান, সৌদি আরবের হজ ব্যবস্থাপনা বিভাগের উচ্চ স্থানীয় কর্মকর্তারা।

সৌদি আরবের দাওয়াহ, নির্দেশনা ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড. শাইখ আবদুল লতিফ আল-শেইখ বলেন, বাদশাহ সালমান হারামাইন শরিফাইনের অতিথিদের দিক-নির্দেশনা, তত্ত্বাবধান ও সার্বিক খোঁজ-খবর রাখছেন।

তিনি বলেন, সন্ত্রাসবাদ ও অপরাধীদের মোকাবেলার জন্য আমরা এসব ভাই-বোনদের আমন্ত্রণ জানিয়েছি। মূলত তাদের মনোকষ্ট দূর করতে এবং সন্ত্রাসের বিরুদ্ধে সৌদি আরবের সংগ্রাম অব্যাহত রাখার অংশ হিসেবে সরকার এই উদ্যোগ নিয়েছে।

এর আগে, গত মার্চে আল নুর ও আরেকটি মসজিদে এক খ্রিস্টান বন্দুকধারী ৫১ ব্যক্তিকে হত্যা করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ