বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে, সারা দেশে রক্ত পরীক্ষার সরঞ্জামের কোনো অভাব নেই। এমন দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্বববিদ্যালয়ে ডেঙ্গু সেল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৫০ লাখ ডেঙ্গু পরীক্ষার সরঞ্জাম আমদানির অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। শিগগগিরই এসব সরঞ্জাম দেশে আমদানির কাজ শুরু হবে। পরিস্থিতি সামলাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বিভিন্ন হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু সেল।

সেখানে বিনামূল্যে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। সেলগুলোর সেবা নিশ্চিতে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর ৫টি সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। এদিকে, ঢাকা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত আরও একজন মারা গেছেন। এ নিয়ে ঢাকা মেডিকেলেই মারা গেলো ১২ জন।

-এটি