বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

প্লাস্টিক হাতে ধরা পড়লেই জরিমানা ৫০০ টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গের দিঘা অঞ্চলে প্লাস্টিক হাতে ধরা পড়লেই জরিমানা হিসেবে দিতে হবে ৫০০ টাকা। প্লাস্টিক মুক্ত শহর গড়ার লক্ষ্যেই এমন আইন চালু করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (২ আগস্ট) সকাল থেকে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাস্তায় নেমে পড়েন সেখানকার জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস। প্রশাসনের এমন উদ্যোগে তিনি ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসককে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পরিবেশ বাঁচাতে এই কড়া উদ্যোগ। সৈকত শহর দিঘাকে প্লাস্টিকমুক্ত করার লক্ষ্যে জরিমানার পথে হাঁটল সেখানকার জেলা প্রশাসন। দিঘায় এবার প্লাস্টিকজাত পণ্য নিয়ে ধরা পড়লেই ৫০০ টাকা জরিমানা গুনতে হবে।

জানা যায়, কোনও ব্যবসায়ী, হোটেল এমনকি পর্যটকরাও যদি প্লাস্টিকের ব্যাগ বা থার্মোকলের থালা-বাটি ব্যবহার করেন, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সেখানকার প্রশাসন। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান।

মাইক হাতে একের পর এক বাজার ঘোরেন তিনি। ফলও মিলেছে হাতেনাতে। অভিযান চলাকালীন ধরা পড়ে কড়কড়ে ৫০০ টাকা গুনতে হল অনেককেই।

পরিবেশ বাঁচানোর এই প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেখানকার সাধারণ মানুষ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ